দেখেছি শুধু সূর্য হেলে পড়ে; উত্তুরে হাওয়ার ত্রাসে খুলে যায়, আংটি ও রিবন তোমার। এই যে নিখিল-বাথান নিয়েছো কাঁধে তুলে, দেখো এই অভিশাপে নিয়ত তোমাকে চাপ চাপ করে কেটে, করা
গ্রেনেডের ফুল দেখো কিছু ফুল ক্যাকটাসের মতো তাজা, কিছু ফুল ওহে সাক্ষাৎ-প্রজাপতি; রিকশার ডানায় কালো উড়ছে ট্রাফিক জ্যাম, কিছু লোকাল বাস রকস্টার মহামতি। ঢাকো মহামারী ও অক্সিজেন সঙ্কট, কিছু মানুষ