
বর্ণালী সাহার সাক্ষাৎকার | আলাপকারীঃ রুহুল মাহফুজ জয়
আমার সমসাময়িক যেসকল লেখক কথাসাহিত্য করছেন, তাদের মধ্যে আমি পাঠক হিসাবে সবচেয়ে বেশি মুগ্ধ বর্ণালী সাহা-তে; তাঁর লেখার বিষয়াবলি এবং অতি অবশ্যই লেখায় ক্রাফটের আভিজাত্যের ব্যাপারগুলি এই মুগ্ধতার জন্ম দিয়েছে।








