দশটি কবিতা ।। সাদিক সত্যাপন ১। পহেলা যেদিন টের পাইলাম পুরুষ— মনে হইলো, কিছু একটা মরে গেল ভিতরে ভিতর। যেনো কোনো আহত নকুল গতরে বিষ নিয়া খুঁজতেছিল বন— সাদা লজ্জাবতীর মূল, কোমল এক যৌনদৃশ্যের সম্পাদক