‘বেড়ে ওঠা ভাষা-ভূগোলের একটা দায় থাকে, মায়ের দুধের মতো’ – ফারাহ্ সাঈদ

দ্বিতীয় দশকের কবিদের ধারাবাহিক আড্ডায় দশম পর্বে মধ্যমণি ছিলেন ফারাহ্ সাঈদ। ফারাহ্’র বসবাস ক্যালিফোর্নিয়ায়। কিন্তু ছোটবেলায় শুরু করা লেখালেখি ছাড়েননি। বাংলা ভাষায় কবিতা এবং গল্প লিখে যাচ্ছেন।