কবিতাগুচ্ছ ।। উবাইদুল্লাহ রাফী

জঙ্গলে যেতে যেতে বসে থাকি সুষম ঋতুর অপেক্ষায়, যখন মনে হলো, ওইদিকে ঘন জঙ্গলে ঘেরা শুকনা কূপ নিয়ে ধীর দুলতে রয়েছে মানুষ;— তারে নারী বলে চিনি; তারে পুরুষ বলে চিনি,—