নির্বাচিত ২৫ কবিতা ।। নির্ঝর নৈঃশব্দ্য

সহোদরা ও প্রেমিকার মৃত্যু   যে বাতাসে ভেসে তোমাদের দেশে আসি কিছু মদ আর বিষাদ জমিয়ে রাখি বাতাস ঝড় হবে না বলে আমাকে ভাসায় আমি উদ্ভ্রান্ত দিনের পেটে ঘুমিয়ে থাকি