
‘ঘোড়া ও প্রাচীর বিষয়ক’ পাণ্ডুলিপি থেকে নির্বাচিত কবিতা ।। শাহ মাইদুল ইসলাম
হৃদয়ের বোনেরা বোনেরা শাড়ি পরে এখানটায় দাঁড়ালো, তারা স্থির ছবি পেতে চায়। বড় ভালো মৃদু-মন্দ হাওয়ার ব্যবহার, মূহুর্তের পাতাগুলো সহজ উড়ছে সদর দরোজা থেকে আমাদের মা, হাসিমুখ পত্রালি জড়ো করছেন।