
“একটা নরমাল আর্টওয়ার্কের চেয়েও গ্রাফিতির বেশি ক্ষমতা আছে” — আরাফাত করিম
আরাফাত করিমের গ্রাফিতি প্রথম দেখি ফেসবুক মারফত। ভাষা আন্দোলনের শহীদ বরকত নিয়ে ছিল গ্রাফিতিটা। এরপর দেখি চারুকলায় ব্যাঙ্কসিকে নিয়ে লিফলেটটা। বরকতেরটা আরাফাত নিজে ফেসবুকে পোস্ট করাতে বুঝতে সমস্যা হয় নাই।

